যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারীগন্জ যুবদলের সাবেক সভাপতি এনামুল আলমের শো-ডাউন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলায় এক বিশাল শো-ডাউন ও যুবসমাবেশের আয়োজন করা হয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা শহর মুখরিত হয়ে ওঠে।

​প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান আকর্ষণ ছিল হাজারীগন্জ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ক্লিক ইমেজের রাজনীতিবিদ ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: এনামুল আলমসহ, যুবদল এবং বিএনপির সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মীসহ সুবিশাল মিছিল ও শো-ডাউন হাজারীগন্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার থেকে শুরু হওয়া এই দীর্ঘ শো-ডাউনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চরফ্যাশন উপজেলা সদরের প্রধান সড়কে এসে পৌঁছায়। মিছিলে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মীর হাতে ছিল জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বিভিন্ন রঙের ফেস্টুন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চরফ্যাশন এলাকা।

​শত শত তরুণের অংশগ্রহণে আয়োজিত এই যুবসমাবেশে বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠন সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবদল রাজপথে সক্রিয় থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বেসরকারিভাবে জয়ী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন