সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশে যুবলীগের মিছিল, ৩ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশেই নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করায় স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের জানপুর ও দত্তবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের জানপুর এলাকার মৃত আব্দুল আজিজ ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. লিটন শেখ (৪৫), পৌরসভার দত্তবাড়ি এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চক কোবদাসপাড়া এলাকার মৃত শওকত আলী শেখের ছেলে যুবলীগেরকর্মী চান শেখ (৪৫)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান সবসময়ই অব্যাহত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, আজ বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ মহাসড়কের একটি এলাকায় পুলিশের টহল গাড়ির পাশে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হকের নেতৃত্বে ওই মিছিল করা হয় বলে জানা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বেসরকারিভাবে জয়ী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন