চট্টগ্রামের বোয়ালখালী ফুটবল একাডেমির আগামী দুই বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বোয়ালখালী উপজেলার কাস্তুরী হোটেল এন্ড রেস্টুরেন্টে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ক্রীড়া সংস্থা সদস্য সচিব হাজি আবু আকতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ শওকত আলম।
সকল সদস্য সিদ্ধান্ত নিয়ে উপস্থিতি সম্মেলনে- বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি ও একাডেমির উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সম্মানিত প্রধান উপদেষ্টা হিসেবে এরশাদ উল্লাহ এমপি, উপদেষ্টা হিসেবে আজিজুল হক চেয়ারম্যান,মোঃ শওকত আলম,শহীদুল ইসলাম সহ ৩১জনকে উপদেষ্টা করা হয়।
৭১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী আবু আকতার এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় দলের ফুটবল খেলোয়াড় তৌহিদুল আলম।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন চট্টগ্রাম জেলা রেফারি ও ক্রীড়া সংগঠক হেলাল উদ্দিন টিপু,সহসভাপতি পদে রয়েছেন আবুল হাশেম মতি,ইয়াসিন আলী, মো.জাহাঙ্গীর আলম চৌধুরী,কাজী জসিম উদ্দিন,সাংবাদিক মো. নাজিম উদ্দিন,মীর মোহাম্মদ হারুন,জাফর ইকবাল,মোঃ ইউনুচ, মো.লোকমান (কাস্তরি), হাফিজুর রহমান খোকন,মহসিন খোকন, মো. লোকমান ও কপিল উদ্দিন চৌধুরী।
সহ সাধারণ সম্পাদক হিসেবে সুজন পুরোহিত দেবু,যুগ্ম সম্পাদক হিসেবে শামশুল আলম এবং সহ যুগ্ম সম্পাদক হিসেবে মো. রিপন দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক সম্পাদক একরামুল হক বাপ্পী এবং সহসাংগঠনিক সম্পাদক কেলভেন।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে মো. নাজিম উদ্দিন (কাস্তরি), সহ অর্থ সম্পাদক মো. সৌরভ জাহেদ,ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন হাসান,সহ-ক্রীড়া সম্পাদক মো. জোনায়েদ হোসেন, প্রচার সম্পাদক মারুফ উল হুদা আসিফ, সহপ্রচার সম্পাদক আবরার ইমন, সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, সহসাংস্কৃতিক সম্পাদক ইমনানুল হক জিকু, ক্রীড়া ও বিনোদন সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিউল করিম,সহদপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, প্রকাশনা সম্পাদক মো. মোরশেদ এবং সহপ্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাসেল কমিটিতে রয়েছেন।
কমিটিতে সিনিয়র সদস্য হিসেবে বশির আহমেদ, সাংবাদিক সৈয়দ মো. নজরুল ইসলাম, সাংবাদিক ইয়াছিন চৌধুরী, সাংবাদিক পূজন সেন, সাংবাদিক তৌহিদুর রহমান।
সদস্য মো. ইউনুচ, মো.জামাল ও মেহেদী হাসান সাগরসহ বিভিন্ন পর্যায়ের সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া মিনহাজ আলম, জিসান আলম, রাশেদুল ইসলাম ফয়সাল,মো.সাজ্জাদ, কামরুল হাসান,মো. নাসিম,আমিন উল্লাহ সোহান,হোসেন রবিন, তানভীর ইসলাম নয়ন, সাইদুর আরমান, জয়নাল আবেদীন জুবায়ের,রোকন উদ্দিন,মোঃ লিটন, মোঃ সাইদ,মোঃ জাহেদ,মোঃ বাহাদুর, মোঃ খোরশেদ,মোঃ ইমন, মোঃ হামিদ, নয়ন দাস,মোঃ সুমন, মোহরাজ, প্রমুখ। আরও অনেকে সদস্য হিসেবে রয়েছেন।
২০১৯ সালে প্রতিষ্ঠিত বোয়ালখালী ফুটবল একাডেমি উপজেলা সদর, বোয়ালখালী, চট্টগ্রাম থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। একাডেমির মূল স্লোগান—‘ক্রীড়াই ঐক্য’।
নতুন কমিটির মাধ্যমে একাডেমির সাংগঠনিক কার্যক্রম, খেলোয়াড়দের উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসারে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পড়ুন : সাংবাদিক ইলিয়াছকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগ, থানায় জিডি


