পারিবারিক বিনোদনে জনপ্রিয়তার শীর্ষে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২!

টেলিভিশন ও ডিজিটাল বিনোদনে এক নতুন ইতিহাস সৃষ্টি করে সফলভাবে সমাপ্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২। ‘আইগ্যাস ইউনাইটেড’ নিবেদিত, পাওয়ার্ড বাই ‘পোলার আইসক্রিম’ ও ‘বঙ্গ’ প্রযোজিত এই বর্ণিল আয়োজনটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা ছিল না; বরং এটি হয়ে উঠেছিল দেশের কোটি মানুষের ড্রয়িংরুমের নিয়মিত আনন্দের সঙ্গী।

এই আসরটি দেশজুড়ে সাধারণ দর্শকদের কাছ থেকে পেয়েছে বিপুল গ্রহণযোগ্যতা। ডিজিটাল এবং টেলিভিশন মাধ্যম মিলিয়ে এবারের সিজনটি বিলিয়নের বেশি ভিউজ অর্জনের অনন্য এক মাইলফলক ছুঁয়েছে।

গেম শো-টির অন্যতম প্রধান আকর্ষণ ছিল এর জরিপ বা সার্ভে কার্যক্রম। সিজন ২-এর প্রশ্নগুলোর উত্তরের জন্য শুধু একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে দেশের ৬৪টি জেলাতেই ব্যাপক পরিসরে জরিপ চালানো হয়। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সারাদেশের সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে এক সুতোয় গেঁথে মূলমঞ্চে তুলে আনার ক্ষেত্রে ‘বঙ্গ’-এর এই যুগান্তকারী পদক্ষেপ অনুষ্ঠানটির বিস্তৃতি ও মাত্রাকে (magnitude) এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

পুরস্কারের দিক থেকেও এবারের সিজনটি ছিল বেশ জাঁকজমকপূর্ণ। প্রাইজ মানি পার্টনার ‘প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ এবং ‘প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড’-এর সৌজন্যে বিজয়ী ও অংশগ্রহণকারী পরিবারগুলো প্রায় ১৫ লাখ টাকারও বেশি সমমূল্যের পুরস্কার জিতে নিয়েছে। নগদ অর্থের পাশাপাশি ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’-তে বিলাসবহুল স্টেকেশন এবং অন্যান্য স্পন্সরদের আকর্ষণীয় গিফট কার্ড পরিবারগুলোর এই অভিজ্ঞতাকে করেছে আরও স্মরণীয়।

পুরো সিজনের এই বর্ণিল পথচলা এবং নিজের অভিজ্ঞতা নিয়ে অনুষ্ঠানটির জনপ্রিয় উপস্থাপক তাহসান খান তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ফ্যামিলি ফিউডের সবচেয়ে সুন্দর ব্যাপারটা ছিল শুধু স্টেজে থাকা নয়, বরং আপনাদের সাথে একটা আত্মিক সংযোগ তৈরি হওয়া। এই আসরে বাংলাদেশের এত রকম পরিবার, এত রকম মানুষের সাথে মিশেছি—যা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। এই শো-এর মাধ্যমে আমাদের পরিবারগুলোর হাসি, আনন্দ আর একসাথে থাকার জায়গাটা যে আসলে একই, তা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। দেশের মানুষের এতটা ভালোবাসা পাবো ভাবিনি, এমন একটি আয়োজনের সঞ্চালক হিসেবে আমি সত্যিই ভীষণ গর্বিত।”

টেলিভিশন রেটিং থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মের এই বিপুল দর্শক—সব মিলিয়ে বঙ্গ-এর ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ বিনোদন জগতে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। হাসি, উত্তেজনা আর দারুণ সব স্মৃতি উপহার দিয়ে সিজন ২ শেষ হলেও, দর্শকদের মনে এর রেশ থেকে যাবে আরও বহুকাল।আর দর্শকদের এই অবিরাম ভালোবাসাকে সম্বল করে খুব শীঘ্রই আসছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ৩। নতুন সব চমক ও বিস্তারিত জানতে বঙ্গ-এর অফিশিয়াল পেজ ও প্ল্যাটফর্মে চোখ রাখুন!

বিজ্ঞাপন

পড়ুন : ‘বিল তোমার, সঙ্গ আমার’, ভক্তদের মজার আমন্ত্রণে জয়া আহসান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন