‎পটিয়ায় ট্রেনে কাটা পড়ে মধ্যবয়স্ক নারীর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে মধ্যবয়স্ক এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পটিয়ার বাহুলী রেলক্রসিং এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। তবে দুপুর ২টা পর্যন্ত নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ওই নারী কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে এসে এলাকায় বসবাস করতেন।

বিজ্ঞাপন

‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রেললাইনের পাশে এক হাত ও এক পা বিচ্ছিন্ন অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। তবে ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।
‎
‎স্থানীয়দের ধারণা, প্রতিদিনের মতো ভোর ও সকালে চলাচলকারী ট্রেনগুলোর কোনো একটির নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই রুটে প্রতিদিন ভোর ৪টায় চট্টগ্রাম থেকে মহানগর এক্সপ্রেস, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেস এবং সকাল ৭টায় সৈকত এক্সপ্রেস পটিয়া স্টেশন হয়ে চলাচল করে। এসব ট্রেনের যেকোনো একটির নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে।
‎
‎স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে ওই নারী আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। বৃহস্পতিবার বিকেলেও তাঁকে বাহুলী রেলগেট এলাকায় বসে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
‎রেলগেটের গেটম্যান মো. হানিফ জানান, ওই নারীর একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলগেট থেকে কিছুটা দূরে হওয়ায় বিষয়টি তাঁদের চোখে পড়েনি। সকালে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবদুস সালাম বলেন, ইতোমধ্যে রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি অবহিত করা হয়েছে। তবে কোন ট্রেনের নিচে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
‎

পড়ুন : ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি’ — পিবিআইকে দীপ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন