ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান পরিচালনা করে চোরাকারবারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪২০ পিস ভারতীয় কম্বল, একটি ছয় চাকা বিশিষ্ট ‘নিউ তামান্না’ কার্গো গাড়ি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের সর্বমোট আনুমানিক মূল্য ঊনচল্লিশ লক্ষ সাতানব্বই হাজার একশত নিরানব্বই টাকা।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ত্রিশালের বৈলর ইউনিয়নের উকিলবাড়ী ফারুকের খাবারের হোটেলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ আল মামুন (২৬) ও মারুফ হাসান (২১)।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহম্মদ জানান, চোরাচালান দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা


