গাংনীতে এসআরবি’র অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)-এর মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ রনি মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমতৈল ঈদগাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-১২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (সিপিসি-৩), মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।গ্রেপ্তার রনি মিয়া গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর মসজিদপাড়া গ্রামের আব্বাস মিয়ার ছেলে।

এসআরবি-১২, সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এসআরবি-১২ কাজ করে যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে দুবলার চরগামী ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন