দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির

জনগণের রায় মেনে না নিলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের এক দফা দাবি মেনে নিলে সরকার সম্মানিত হবে। অন্যথায় সরকারকে চরম মূল্য দিতে হবে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যেই আমরা ঘর থেকে বের হয়েছি। দাবি আদায় করেই ঘরে ফিরব।

পরে মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতাকর্মীদের অংশগ্রহণে লংমার্চের বহর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু অতিক্রম করে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সার সংকট নিরসন এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছে দলগুলো।

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এ লংমার্চ খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

পড়ুন : পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন