এইচএসসিতে কেরানীগঞ্জে পাসের হার ৫৬.৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ জন

ঢাকার কেরানীগঞ্জ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৬৪ শতাংশ। এ বছর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ১১ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। অন্যদিকে সর্বনিম্ন পাসের হার জিনজিরা পি.এম. পাইলট স্কুল অ্যান্ড কলেজে।

বিজ্ঞাপন

কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বছর কেরানীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৮৭১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬০৪ জন এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ২২৮ জন। জিপিএ-৫ অর্জন করেছে ১১ জন শিক্ষার্থী।

কলেজভিত্তিক ফলাফলে ৮৫ দশমিক ৯৯ শতাংশ পাসের হার নিয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। অন্যদিকে ৩৬ দশমিক ৪০ শতাংশ পাসের হার নিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে জিনজিরা পি.এম. পাইলট স্কুল অ্যান্ড কলেজ।

এদিকে ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে হতাশা বিরাজ করছে।

পড়ুন : বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন