বিশ্বনাথে খাজাঞ্চি ও অলংকারী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুমারি শুরু

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ১নং ওয়ার্ড ও অলংকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রম শুরু হয়েছে। শুমারি কার্যক্রম চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক কাওসার খান এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন।

খাজাঞ্চি ইউনিয়নে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অন্যদিকে, অলংকারী ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

শুমারি কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে ফ্যামিলি কার্ডের আওতাভুক্তির জন্য প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংরক্ষণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট নিয়ে দুই তরুণের হাতাহাতি থেকে সংঘর্ষ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন