ঘাটাইলে এম আব্দুল্লাহ ইন্টারন্যাশনালের শাখা উদ্বোধন

টাঙ্গাইলে ঘাটাইলে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এম আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল (আরএল-২২০৫)-এর শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল পবিত্র কোরআন খতম ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক রইস উদ্দিন বাদল।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিইও মাহবুব আলমের পক্ষে বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যবস্থাপক সোহরাব উদ্দিন। আরো বক্তব্য রাখেন, এসময় আরো বক্তব্য রাখেন, ঘাটাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান তালুকদার, ঘাটাইল প্রেসক্লাবের আহবায়ক মোঃ নুরুজ্জামান মিঞা,উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তরিকুল ইসলাম সুলতান,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক বিদেশগামী আগ্রহী মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৈধ অভিবাসন ও দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিষ্ঠানটির উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পরিচালিত প্রতিষ্ঠানটি এ পর্যন্ত বিশ্বের ২৮টি দেশে ১ হাজার ৬১১ জন কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। ঘাটাইল বাসস্ট্যান্ড জামে মসজিদের পূর্ব পাশে, ঘাটাইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে নতুন এ শাখায় বৈধ অভিবাসন, এয়ার টিকিটিং এবং হজ ও ওমরাহ সেবা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট নিয়ে দুই তরুণের হাতাহাতি থেকে সংঘর্ষ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন