দিনাজপুর সুইহারী আশ্রম এর দূর্গাপূজা পুর্নমিলনীতে এমপি জাহাঙ্গীর

দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, সাম্প্রদায়ীক সম্প্রীতি আছে বলেই সব ধর্মের মানুষ দেশে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে।

দিনাজপুর শহরের সুইহারীস্থ ওঁ দয়ানন্দ শ্রী শ্রী গৌরী গৌরঙ্গ আশ্রম দুর্গাপূজা উদযাপন কমিটি-২০২৬ এর আয়োজনে প্রতিবছরের মতো এবারও শারদীয় দূর্গাপূজা পুর্নমিলনী অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পূজা উদযাপন কমিটির সভাপতি তাপস চক্রবর্র্তীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিঠুন সিং। সূচনা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সনৎ চক্রবর্তী লিঠু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক ছাত্র নেতা মোস্তফা কামাল মিলন, হিন্দু বৌন্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্ডের দিনাজপুর শাখার আহ্বায়ক উত্তম কুমার রায়, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান সাজু, গৌরী গৌরঙ্গ আশ্রম কমিটির সভাপতি অপু চক্রবর্তী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সুদিপ্ত সাহা মনি ও ও গধুলি বসাক।

আলোচনা সভা শেষে স্বপ্না রায়ের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠিত দূর্গা পূজায় সিদুঁর খেলা, আরতি ও শংঙ্খ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করে। সেই সাথে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম এবারের অনুষ্ঠিত শ্রেষ্ঠ দূর্গাপূজা হিসেবে ওঁ দয়ানন্দ শ্রী শ্রী গৌরী গৌরঙ্গ আশ্রমকে ঘোষনা করেন এবং এমপির পক্ষ থেকে শ্রেষ্ঠ পদ ও ক্রেস্ট প্রদান করেন সাধারণ সম্পাদক মিঠুন সিং এর হাতে।

বিজ্ঞাপন

পড়ুন : ​রূপগঞ্জে ফলাফল বিপর্যয়: ৭ প্রতিষ্ঠানে ফেলের পাল্লা ভারী; মাদরাসাগুলোতেও হতাশা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন