দুর্নীতি ও নিম্নমানের কাজ করলে ঠিকাদারদের ছাড় দেওয়া হবে না: খায়রুল কবির খোকন

উন্নয়নকাজে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না বলে ঠিকাদারদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, ‘রডের পরিবর্তে বাঁশ আর সিমেন্টের পরিবর্তে বালু ব্যবহার করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের উন্নয়নের অর্থ আত্মসাতের সুযোগ কাউকে দেওয়া হবে না।’

শনিবার বিকেলে মাধবদী পৌরসভায় রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় ৪৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, মাধবদী পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে বড় পরিসরের কয়েকটি উন্নয়ন প্রকল্প এসেছিল। কিন্তু টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের কারণে গোপালগঞ্জের এক ঠিকাদার প্রকল্পগুলো বাতিল করে দেন বলে অভিযোগ করেন তিনি। প্রকল্পগুলো পুনরায় এসেছে জানিয়ে তিনি বলেন, এবার সঠিক ও স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ বাস্তবায়ন করতে হবে। প্রতিটি কাজ নির্ধারিত মান ও নিয়ম মেনে সম্পন্ন করতে হবে। কোনো ঠিকাদার দুর্নীতি বা অনিয়মে জড়ালে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ, জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদকসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে বক্তারা মাধবদী পৌর এলাকার উন্নয়নকাজের মান বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে এ শহরের নাজেহাল হওয়া সড়কগুলোতে আরসিসি ঢালাই নির্মাণ ও আরসিসি ড্রেন নির্মাণকাজসহ সড়কবাতি স্থাপনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন পৌরবাসী।

বিজ্ঞাপন

পড়ুন : ​রূপগঞ্জে ফলাফল বিপর্যয়: ৭ প্রতিষ্ঠানে ফেলের পাল্লা ভারী; মাদরাসাগুলোতেও হতাশা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন