পিরোজপুরের মানিকের দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

পিরোজপুরের চিতলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ চানখা, সদস্য সচিব ভিপি হামিদ, যুগ্ম-আহবায়ক শহীদ উদ্দিন, সরকারি কমান্ডার শাহজাহান সাজু, মনিন্দ্রমোহন ঘোষ, আব্দুস সালাম মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার নিন্দা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। যে মানুষটি মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছেন, দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন, তাঁর গার্ড অব অনার ও দাফন নিয়ে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। ওরা পাকিস্তানি প্রেতাত্মা, রাজাকারের জায়গা এই বাংলার মাটিতে হবে না। ওদের আবার পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা ও ও বিভিন্ন উপজেলার কমান্ডাররা অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন কুপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রত্যাশা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন