কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার, উখিয়া থানায় হস্তান্তর

কক্সবাজারে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর থানাধীন লালদীঘির পাড় মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ নাসির। তিনি কুতুপালং রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পের শেড নম্বর-৪৮, রুম নম্বর-০৬/ডি-এর বাসিন্দা। তার বাবার নাম বদি আলম।

১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, উখিয়া থানার হত্যা মামলায় (মামলা নং-১৮, তারিখ ৮ আগস্ট ২০২৬) তিনি এজাহারনামীয় ১ নম্বর আসামি। মামলাটির ধারা ৩০২/৩৪ পেনাল কোড।

১৪ এপিবিএনের লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. ইয়ামিন সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ১৪ এপিবিএন।

পড়ুন:দুই দশকে ১৯ মামলা: দুর্গাপুরে শুটার শামীমের ভাই বদি গ্রেফতার

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন