ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক-যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটোরিকশাকে যাত্রীবাহী বাসচাপায় এক নারী সহ দুইজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মুকসুদ আলীর ছেলে অটো চালক জয়নাল আবেদীন (৪৫) ও সরাইল উপজেলার চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার মেয়ে যুথী আক্তার (২২)।

নিহত যুথী আক্তার স্বামী সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করত। এ ঘটনায় আহত হয়েছেন যুথী আক্তারের স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী শিশু জায়ান আহমেদ।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা-সিলেট হাইওয়ে হয়ে যাত্রী নিয়ে ঘাটুরা অবিমুখে একটি ব্যাটারি চালিত অটোরিকশা যাচ্ছিল। পথিমধ্যে পীরবাড়ি এলাকায় ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টিএ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা তাদের শিশু সন্তানসহ এক দম্পতি ও অটোচালক আহত হয়। আহত সবাইকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক যুথী আক্তার নামে এক নারীকে মৃত ঘোষণা করেন। বাকী আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর অটোরিকশা চালক জয়নাল আবেদীনও মৃত্যু্বরণ করেন। এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটিকে আটক করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : মহেশপুর সীমান্তের ধানখেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন