গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম এনায়েতপুর তালতলা এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় বলে জানিয়েছেন সারাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানান তিনি।
পড়ুন:মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইমি/
বিজ্ঞাপন


