মেধা ও মননের বিকাশে কেন্দুয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন

শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তাদের মাঠমুখী করার প্রত্যয়ে নেত্রকোনার কেন্দুয়ায় শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। প্রথাগত আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে প্রাণবন্ত আবহে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এই ক্রীড়া আসরের পর্দা ওঠে।

বিজ্ঞাপন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের যৌথ উদ্যোগে এদিন বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করা হয়। হলরুমের প্রদর্শনী ঘিরে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ক্রীড়ামোদী ও খুদে খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আলোচনা ও উদ্বোধনী পর্ব শেষে পুরো আয়োজনটি রূপ নেয় আনন্দঘন মিলনমেলায়। আমন্ত্রিত অতিথিরা উপজেলা পরিষদ চত্বর থেকে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ের মূল খেলার উদ্বোধন করেন। সবুজ মাঠে খুদে ক্রীড়াবিদদের পদচারণায় এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ এবং কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।

প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সর্বজনীন রূপ পায়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন। এ ছাড়া নারী নেত্রীদের মধ্যে উপজেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার মিনা ও সাধারণ সম্পাদক চায়না আক্তার উপস্থিত ছিলেন।

গণমাধ্যম ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমন হিলালী। এ ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীজন এই আয়োজনে অংশ নেন।

আয়োজক ও সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর মতো তৃণমূল পর্যায়ের আয়োজন একদিকে যেমন খুদে শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে আনবে, অন্যদিকে গ্রামবাংলার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনতে বিশেষ ভূমিকা রাখবে।

পড়ুন : ঢামেকে দুদকের আকস্মিক অভিযান, ক্ষুব্ধ দুদক চেয়ারম্যান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন