বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ সাংগঠনিক কার্যকালের জন্য কুড়িগ্রাম জেলা শাখার নতুন আমীর নির্বাচিত হয়েছেন মো. আজিজুর রহমান সরকার স্বপন। একই কার্যকালের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দলটি।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় কুড়িগ্রাম জেলা শাখার আমীর হিসেবে আজিজুর রহমান সরকার স্বপনের নাম রয়েছে।
নবনির্বাচিত জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা যথাযথভাবে পালনের জন্য তিনি সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করছেন।
জেলা আমীরের নাম ঘোষনার পর সংগঠনটির সকল স্তরের নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছাস বিরাজ করছে।
পড়ুন : প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
সা/


