ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে ফের বোমা হামলার হুমকি

ইউরোপজুড়ে অন্তত ১৮টি উড়োজাহাজে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো বোমা হামলার হুমকি পেল ইউরোপের বিভিন্ন এয়ারলাইন্স। তবে এসব হুমকিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে যুক্তরাজ্য।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড ও রোমানিয়াগামী বিভিন্ন ফ্লাইটে এ হুমকি দেয়া হয়। এর মধ্যে ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের একটি উড়োজাহাজও ছিল। পরে সেটিকে গতিপথ পরিবর্তন করে ফ্রান্সের উত্তরাঞ্চলের এভরেক্স বিমানঘাঁটিতে অবতরণ করতে বাধ্য করা হয়।

হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে ইতালির যুদ্ধবিমান পাহারা দিয়ে নিয়ে যায়। তবে উড়োজাহাজটি নির্ধারিত সময়েই রোমে অবতরণ করে। স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি ফ্লাইটও এ হুমকির কবলে পড়ে। এখন পর্যন্ত তল্লাশি চালানো কোনো উড়োজাহাজেই বিস্ফোরক পাওয়া যায়নি।

ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এর দুই দিন আগে যুক্তরাজ্যের দুটি ফ্লাইটসহ ইউরোপের আটটি উড়োজাহাজে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। পরে তল্লাশি চালিয়ে কোনো উড়োজাহাজেই বিস্ফোরক পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার এসব ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া হুমকি’ বলে বর্ণনা করেছেন। ইতালির রাজধানী রোমের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রোমগামী দুটি ফ্লাইটে বোমা হামলার যে হুমকি দেয়া হয়েছিল, সেগুলো ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়।

‘ফাইটার্স অব দ্য মেল স্টেট’ নামে একটি গোষ্ঠী বা ব্যক্তির পক্ষ থেকে পাঠানো ওই বার্তায় নিজেদের লক্ষ্যবস্তু হিসেবে ‘নারীবাদী শাসনব্যবস্থা’র কথা উল্লেখ করা হয়। ইতিহাসে নিজেদের নাম লেখানোর ইচ্ছা প্রকাশ করে বার্তায় বিস্ফোরণের মাধ্যমে ‘আকাশ রক্তে রাঙিয়ে দেয়ার’ হুমকি দেয়া হয়।

সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

পড়ুন : ইউরোপজুড়ে একের পর এক উড়োজাহাজে বোমা হামলার হুমকি, বিঘ্নিত ফ্লাইট চলাচল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন