শুক্রবার হেফাজত আমীরের মাদ্রাসায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদে ফজর মাদরাসা প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার (৬ নভেম্বর) এতে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাতি মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার বাদে ফজর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগরের প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশবরেণ্য ওলামা-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে বয়ান করবেন মুফতি রশিদুর রহমান ফারুক, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মাহমুদুল হাসান ভূজপুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ দেশবরেণ্য আলেমরা।

আয়োজক সূত্রে জানা যায়, বর্তমান সমাজের সর্বস্তরে ধর্মীয় চেতনা ও চিন্তাধারার বিকাশ, ইসলামী আকিদা-বিশ্বাস এবং তাহজিব-তামাদ্দুনের প্রতি মুসলিম উম্মাহর আগ্রহ সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনকে ঘিরে মাদরাসা প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লি ও অনুসারীদের ব্যাপক সমাগম ঘটছে। বিশেষ করে দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সম্মেলনে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে। দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের শেষ দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : আ.লীগ সম্পৃক্ততার অভিযোগ: নেত্রকোনা পৌর মহিলা দলের কমিটি স্থগিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন