নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলনের জেলা যুব সম্মেলন

নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে মাইজদীর নবাব কনভেনশন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম। এতে প্রধান বক্তা ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মাদ সাইফুল ইসলাম।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া, সেক্রেটারি হাফেজ কাউছার আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুদ্দাছির হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা ইব্রাহিম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি প্রভাষক মাকসুদুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতিত্ব করেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসাইন।

বক্তারা বলেন, যুবসমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। দেশ ও জাতির কল্যাণে যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি পরামর্শক্রমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : আ.লীগ সম্পৃক্ততার অভিযোগ: নেত্রকোনা পৌর মহিলা দলের কমিটি স্থগিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন