বাগেরহাটে লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাত আটক

বাগেরহাটে লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল ৪ নভেম্বর বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত ডাকাত দলের সদস্যরা গত ১৪ অক্টোবর রাত ৩:১৫ মিনিটে বাগেরহাট সদর থানাধীন ৬নং যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামের শেখ আতিয়ার রহমানের বাড়ির জানালা ভেঙে প্রবেশ করে। এসময় তাদের হাত-পা বেঁধে জিম্মি করে নগদ ২ লক্ষ ৪৭ হাজার টাকা,সাত ভরি স্বর্ণ ও মোবাইলসহ মোট প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় শেখ আতিয়ার রহমানের ছেলে শেখ ওমর ফারুক বাদী হয়ে বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে ডিবি পুলিশের একটি দল নড়াইল থেকে মোঃ হাসিব শেখ (২৩) কে গ্রেফতার করে। হাসিবের স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা মিরপুর থেকে এনামুল বিশ্বাস এনা, আব্দুর নূর তুষার হৃদয় ও আব্দুর রশিদকে আটক করে।

পুলিশ আরো জানায়, আসামিদের বিরুদ্ধে ডাকাতি,দস্যুতা,চুরি সহ বিভিন্ন ধরনের মোট ৯টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : আ.লীগ সম্পৃক্ততার অভিযোগ: নেত্রকোনা পৌর মহিলা দলের কমিটি স্থগিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন