নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে বন্দরে কুড়িপাড়া পাঁচ সমাজের সম্মিলিত ঈদগাহের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা।
কুড়িপাড়া, খোঁচেরছড়া, নয়ামাটি পূর্বপাড়া, নয়ামাটি পশ্চিমপাড়া ও সেনেরবাড়ি—এই পাঁচ সমাজের সম্মিলিত ঈদগাহটির পুনর্নির্মাণ কাজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাহ কমিটির সভাপতি আসাদুজ্জামান বাদল।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সোবহান, আব্দুল কাইয়ুম, ইসহাক মিয়া, মো. ফারুক, ফিরোজ আহমেদ, রমজান আহমেদ, আউয়াল গাজী, হাজী পায়েলসহ পাঁচ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিরা।
স্থানীয়রা জানান, পাঁচ সমাজের মুসল্লিদের সম্মিলিতভাবে নামাজ আদায়ের গুরুত্বপূর্ণ স্থান এই ঈদগাহ। পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে ঈদগাহটির পরিবেশ ও সুযোগ-সুবিধার উন্নয়ন হবে।
পড়ুন : সবুজ সবজিতে ভরেছে মাঠ, উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক


