​হাইকোর্টের আদেশ অমান্য করে রূপগঞ্জে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের অন্তর্বর্তীকালীন ‘স্ট্যাটাস কো’ আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ তুলেছেন মো. আব্দুর রউফ মিয়া ও তার পরিবার। বিএনপির উপজেলা সহ সভাপতি হিসেবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইন অমান্য করেছে অভিযুক্ত সৈয়দ সিরাজুল ইসলাম নামের ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীরা প্রতিকার ও ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

​শুক্রবার বিকালে বাড়িয়াছনি নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুর রউফ বলেন, প্রায় তিন বছর আগে তিনি বরুণ চন্দ্র সাহার কাছ থেকে ক্রয়সূত্রে দুই ছেলের রাকিব হোসেন ও সাজ্জাদ হোসেনের নামে জমি ক্রয় করেন। পরবর্তীতে জমিটি তাদের নামে নামজারি করা হয় এবং সেখানে শান্তিতে বসবাস ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। কিন্তু জমি নিয়ে বিরোধ তৈরী হলে আদালতে মামলা করা হয়। ওই মামলার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এ গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট জমিতে উভয় পক্ষকে এক বছরের জন্য ‘স্ট্যাটাস কো’ বা বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

হাইকোর্টের এই নির্দেশ অমান্য করে মামলার বিবাদী সৈয়দ সিরাজুল ইসলাম (সৈয়দ সিরাজ) জোরপূর্বক জমিতে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এর বিচার ও প্রতিকার চেয়ে প্রশাসন, পুলিশ বিভাগ, ভূমি প্রশাসন ও বিচার বিভাগের কাছে ৪ দফার দাবী তুলে ধরেন।

দখলীয় জমিতে সৈয়দ সিরাজের অবৈধ নির্মাণের বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত করা।হাইকোর্টের ৮ সেপ্টেম্বরের ‘স্ট্যাটাস কো’ আদেশের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা।আদালতের আদেশের পরিপন্থী কোনো নির্মাণকাজ হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।ভুক্তভোগীর ব্যবসা প্রতিষ্ঠান ও জমির দখল রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা।

​এর আগে গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন ভুক্তভোগী মো. আব্দুর রউফ। থানার তদন্ত কর্মকর্তা আইনি নিষেধ করলেও তা মানেনি সৈয়দ সিরাজ।

বিজ্ঞাপন

পড়ুন : সবুজ সবজিতে ভরেছে মাঠ, উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন