জাতীয় রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় রক্তদাতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের শেকড়’-এর আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা আতিকুর রহমান সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মালেক মিঠু, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বরগুনার ডেপুটি কো-অর্ডিনেটর জনাব আনিসুর রহমান এবং ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে মানবিক এ কার্যক্রমে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে বরগুনায় দ্রুত একটি আধুনিক ‘ব্লাড ব্যাংক’ প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
আলোচনা সভা শেষে বরগুনা জেলার বিভিন্ন প্রান্তে মানবিক কাজে নিয়োজিত ও নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পড়ুন : হাইকোর্টের আদেশ অমান্য করে রূপগঞ্জে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ


