বন্দরে চেয়ারম্যান ও মেম্বার পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

৫ আগস্টের পর দেশে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জের বন্দর জনতা ক্লাব মাঠে বন্দর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাফিজুর রহমান বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও আল্লাহভীরু মানুষদের নির্বাচিত করতে হবে।

বন্দর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা কর্মপরিষদ সদস্য সামসুদ্দোহা, মাওলানা রেজাউল করিম, মো. ইসরাইল, রেজাউল করিম রাজা, মাওলানা আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা কাউছার আলম, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, সুমন রানা ও আল-আমিন প্রমুখ।

সম্মেলনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বন্দর ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার পদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থীরা হলেন—চেয়ারম্যান পদে বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী। ১ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ডে আব্দুল করিম, ৩ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে মো. সুমন, ৭ নম্বর ওয়ার্ডে আল হেলাল, ৮ নম্বর ওয়ার্ডে আবু তালিব এবং ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল জব্বার ওরফে আব্দুল আজিম।

সম্মেলনে বক্তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্যামস-৯২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন