নোয়াখালীর সেনবাগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি।
শনিবার সকালে সেনবাগ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
পড়ুন : নরসিংদীতে চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি ‘আবু লাল’ হবিগঞ্জ থেকে গ্রেপ্তার
সা/


