ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ

তিন দিনের সফরে আগামীকাল সোমবার (৮ নভেম্বর) ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আগামী বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে তাঁর বাংলাদেশ সফরের বিষয়টি জানানো হয়েছে। সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে ব্রিটিশ রাজপরিবারের এই সদস্যের।

এসময় তিনি ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করবেন ডাচেস।

এছাড়া তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন।

এই সফরে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, নারী ও শিশুদের সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো।

জানা গেছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন ডাচেস অব এডিনবার্গ। এই তার এ ধরনের কর্মসূচির অংশ।

পড়ুন:শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন