মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা

মেহেরপুরের গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে গাংনীর বাঁশবাড়িয়া থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে র‍্যালিতে অংশ নেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন খালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী,,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজমল হোসেন মিন্টু, সদস্য সচিব শহিদুল ইসলাম, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, ও মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, একটি রাজাকার ও স্বৈরাচারী গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা দেশের মানুষকে জিম্মি করে গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল। একই সময়ে তাঁর ছেলে তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারবিরোধী অবস্থান নিয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : দেড় ডজন হতদরিদ্রের ঘর নির্মাণ করলেন মানবিক মামুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন