​গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় বিএনপি জেলা কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। গাইবান্ধা জেলা ছাত্রদলের আহবায়ক শহীদুজ্জামান সরকার শাহীন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়ালিদ শাকিল-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, যুগ্ম আহ্বায়ক সুজন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খন্দকার রাকিবুল ইসলাম রাকিব, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজুজ্জামান রবিন, সদস্য সচিব আরমান হোসেন বাপ্পি, শহর ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান মুন, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিফাত সরকার। আরও বক্তব্য রাখেন জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ।

​বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ছাত্রসমাজকে বর্তমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

​সভায় জেলা ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন