ফ্যাসিস্ট শেখ হাসিনা জাতির কাছে বেইমান হিসেবে পরিচিতি লাভ করেছে : ডা. লিটন এমপি

ফ্যাসিস্ট শেখ হাসিনা জাতির কাছে বেইমান হিসেবে পরিচিতি লাভ করেছে। বহুদলীয় প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতাকামী মানুষের ভাগ্য উন্নয়নে দেশ স্বাধীন করেছেন।

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার বিকেলে সরকারি নজরুল ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি র বক্তব্যে ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা ২৪ জুলাইয়ে জীবন দিয়ে রক্তের বিনিময়ে এ নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। প্রধান অতিথি ডা. লিটন এমপি বলেন ১৬ বছর পর মুক্ত আকাশের নিচে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে পারছি। শান্তিময় ত্রিশালকে অশান্তি করার চেষ্টা করলে আমরা কাউকে ছাড় দেবো না।

ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনজুরুল ওয়াহেদ নিক্সনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল,যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা ফারুক, আহমেদ,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি খালিদকুজ্জামান সবুজ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাত প্রমূখ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন