আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংবিধানের একটি অধিবেশন সমাপ্তির পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের অংশ হিসেবেই এই অধিবেশন ডাকা হয়েছে। এর আগে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারিতে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক তাগিদ থাকায় এবারের অধিবেশনটি তুলনামূলক সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হবে। এই সংক্ষিপ্ত অধিবেশনে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং বিভিন্ন সাধারণ আলোচনাও অনুষ্ঠিত হবে এই কার্যক্রমে।

এদিকে, গত রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম ও সময়সূচি চূড়ান্ত করতে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে এবং ১৮ নভেম্বর অধিবেশনটি শেষ হবে।

আসন্ন এই অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য রয়েছে ১৭৪টি প্রশ্ন এবং অন্যান্য মন্ত্রীদের উত্তরের জন্য জমা পড়েছে ৩ হাজার ৫ ৭৭টি প্রশ্ন।

অপরদিকে, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে জাতীয় সংসদ চত্বরকে একটি সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে তাঁর এই প্রস্তাবকে সমর্থন জানান।

পড়ুন : রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন