জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে রেজওয়ান নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ক্যাম্পাস এলাকায় বৃষ্টি হচ্ছিল। এ কারণে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট বন্ধ ছিল। এ সময় দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে অবস্থান নেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

একপর্যায়ে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ানকে আটক করেন তারা। এ সময় তার হাতে ককটেল পাওয়া গেছে বলে দাবি করেন আটককারীরা। এছাড়াও তার ফোনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির আহমেদ আরটিভিকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য আমরা সব সময় সচেষ্ট আছি এবং ভবিষ্যতেও থাকব।’

তিনি আরও বলেন, ‘বিকেলের দিকে সাধারণত প্রথম গেট ছাড়া অন্য সব গেট বন্ধ করে দেওয়া হয়। ক্যাম্পাসের আশপাশেও নিরাপত্তাকর্মীরা সতর্ক থাকেন। তবে হঠাৎ বৃষ্টির কারণে তারা হয়তো ভেতরের দিকে অবস্থান করছিলেন। আর এই সুযোগটিই কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।’

এর আগে, একই দিন বিকেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মসূচির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন