কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই শ্লোগান কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা কো-অর্ডিনেটর মকবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার। একটি উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা মানুষের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব হচ্ছে।

অথচ ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে প্রত্যেকের বাক্‌স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও সংগঠন করার অধিকার দেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে। এ অগ্রযাত্রায় উপস্থিত সবাইকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

সংগঠনের বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক হায়দার আলী চিশতি, সাবেক সরকারী কর্মকর্তা লেখক আব্দুস সালাম, কুড়িগ্রাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডাঃ মোঃ আব্দুর রফিক, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান নারী সংগঠক আফরোজা বেগম আলপনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ব্যক্তিরা সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে উগ্রবাদমুক্ত শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পড়ুন : দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন