চাঁদপুরে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৪৯ আসামি গ্রেফতার

চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গত ১০ নভেম্বর মঙ্গলবার জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে মোট ৪৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

অভিযানকালে ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা পুলিশ সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, মাদকসংশ্লিষ্ট আসামি, বিভিন্ন মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। পাশাপাশি কিশোর গ্যাংয়ের সদস্যদের শনাক্ত ও তাদের অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ নেতাকর্মী গ্রেফতার

পুলিশের অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৪ জন, ফরিদগঞ্জ থানা পুলিশ ৫ জন, মতলব দক্ষিণ থানা ১ জন, মতলব উত্তর থানা ১ জন, হাজীগঞ্জ থানা ২ জন, শাহরাস্তি থানা ১ জন এবং কচুয়া থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করে।

মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেফতার, উদ্ধার গাঁজা ও ইয়াবা

মাদকদ্রব্যের বিস্তার রোধে পরিচালিত পৃথক অভিযানে জেলার বিভিন্ন থানা থেকে ১৩ জন মাদকসংশ্লিষ্ট আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২০০ গ্রাম গাঁজা এবং ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করে। ফরিদগঞ্জ থানা পুলিশ ৩ জনকে গ্রেফতারের পাশাপাশি ২৩ পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ২ জনকে গ্রেফতারের পাশাপাশি ১০ পিস ইয়াবা এবং শাহরাস্তি থানা পুলিশ ১ জনকে গ্রেফতারের পাশাপাশি ৩ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া হাজীগঞ্জ থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

বিভিন্ন মামলায় আরও ১২ জন গ্রেফতার

জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলার ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আরও ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা থেকে ১ জন, হাইমচর থানা থেকে ২ জন, ফরিদগঞ্জ থানা থেকে ২ জন, মতলব দক্ষিণ থানা থেকে ১ জন, মতলব উত্তর থানা থেকে ৪ জন এবং কচুয়া থানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া বিভিন্ন আইনি ধারায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৮ জন এবং শাহরাস্তি থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭ জন আটক

কিশোর অপরাধ, সংঘবদ্ধভাবে চলাফেরা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।

থানাভিত্তিক আটকের তথ্যে দেখা যায়, চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৩ জন, হাইমচর থানা ৫ জন, ফরিদগঞ্জ থানা ৬ জন, মতলব দক্ষিণ থানা ৫ জন, মতলব উত্তর থানা ৫ জন, হাজীগঞ্জ থানা ৪ জন এবং কচুয়া থানা পুলিশ ৯ জনকে আটক করে।

আটক কিশোরদের মধ্যে ৩৫ জনকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অপর দুই কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরাধ দমনে অভিযান অব্যাহত রাখার ঘোষণা

জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে পারিবারিক নজরদারি, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পড়ুন : সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন