দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শ্রমিক ও সুপারভাইজারদের দক্ষতা বাড়াতে জব কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় রাজবাড়ী জুট মিলস লিমিটেডের আলাদীপুর কারখানা প্রাঙ্গণে চাকরি সংক্রান্ত পরামর্শ ও কর্মসংস্থান বিষয়ক (জব কাউন্সেলিং) অনুষ্ঠিত হয়।SICIP-BJMA আয়োজিত, রাজবাড়ী জুট মিলস কর্তৃক পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, কাজী দিদার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SICIP-BJMA প্রোগ্রামের চীফ কো- অর্ডিনেটর শহিদুল ইসলাম, রাজবাড়ী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন তালুকদার এবং রাজবাড়ী জুট মিলস লিমিটেডের নির্বাহী পরিচালক আলী আহমেদ।এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SICIP-BJMA এর কর্মসূচির চাকরি নিয়োগ ও ডেটাবেজ কর্মকর্তা প্রকৌশলী মোঃ মুনতাসির আল মামুন এবং রাজবাড়ী জুট মিলস লিমিটেডে কর্মসূচিটির সেন্টার ইনচার্জ মোঃ বাদশা মিয়া।
অনুষ্ঠানে চলমান প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি ও প্রশিক্ষণার্থীদের উপস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটের (টিআই) সেন্টার ইনচার্জদের (সিআইসি) নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তদারকি ও মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
এ সময় পাটশিল্পের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিক ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরির সুযোগ, কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরির বাজারে নিজেদের প্রস্তুত করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,কাজী দিদার আহমেদ বলেন,শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবেনা,অর্জিত দক্ষতা প্রয়োগ করতে হবে।পরবর্তীতে আমাদের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
প্রসঙ্গত-এই প্রশিক্ষণ কর্মশালায় পর্যায়ক্রমে ৩২৫ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ গ্রহণ করবে।
পড়ুন : নেশা করতে বাঁধা দেওয়াই স্ত্রীর শরীর এসিড দিয়ে ঝলসে দিল স্বামী


