নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের উত্তর তেমুহনীস্থ আফনান চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মিছিল থেকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি, যুগ্ম আহ্বায়ক আকবর মুন্না, জিদান চৌধুরী ও রাহাত উজ জামান, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরন, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব বাহাদুর হোসেন নোবেল এবং সদর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পড়ুন : নেশা করতে বাঁধা দেওয়াই স্ত্রীর শরীর এসিড দিয়ে ঝলসে দিল স্বামী


