সিরাজগঞ্জে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে শহরের ভাসানী মিলনায়তন থেকে মিছিলটি বের করা হয়। ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভাসানী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ সময় তাঁরা নেতাকর্মীদের রাজপথে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন