ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব

ব্রাহ্মণবাড়িয়া স্থাপিত জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার চিনাইর গ্রামে ওই স্মৃতিস্তম্ভে থাকা মীর মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও নাম মুছে ফেলা হয়েছে। এর আগেও একইভাবে স্মৃতিস্তম্ভটি বিকৃত করা হয়েছিল।।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি তাঁর নজরে আসে। এর আগেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিলো বলে তিনি উল্লেখ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে কে বা কারা এটা করেছিলো সেটা তখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন