আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

অর্ধযুগেরও বেশি সময় আগে অর্থাৎ ২০১৯ সালে বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদের দুই সুযোগ্য উত্তরসূরী হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউণ্ড সিস্টেম’র আয়োজনে বশির আহমেদের জীবন ও কর্মকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে চালু হয় ‘বশির আহমেদ সম্মাননা’। ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সাল পর্যন্ত প্রতিবছরই এই সম্মাননা প্রদান করা হয়ে আসছে। মাঝে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য আনুষঙ্গিক অনেক বিষয় মিলিয়ে তিন বছর সম্মাননা প্রদান করা সম্ভব হয়ে উঠেনি। তবে এই বছর হোমায়রা-রাজা বদ্ধ পরিকর ছিলেন যে যেভাবেই হোক এই বছর ‘বশির আহমেদ সম্মাননা’ প্রদান করা হবেই। যে কারণে আগামী ১৮ নভেম্বর (বশির আহমেদের জন্মদিনে) বিকেল চারটায় ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ প্রদান করা হবে।

বিজ্ঞাপন

এবারের সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী নায়িকা শবনমকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হোমায়রা ও রাজা। বিষয়টি নিশ্চিত করেছেন শবনম নিজেও। শবনম বলেন, ‘আমার অভিনীত বেশকিছু সিনেমাতে বশির ভাই গান গেয়েছেন, গানগুলো জনপ্রিয়তাও পেয়েছিল। বশির ভাই ভীষণ গুণী একজন শিল্পী ছিলেন, একজন সুন্দর মনের মানুষ ছিলেন। পাকিস্তানে, বাংলাদেশে দুই দেশেই তার সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে তার কাছ থেকে আমি অনেক প্রশংসা পেয়েছি। সেইসবই আজ শুধুই স্মৃতি। বশির ভাইয়েরই দুই ছেলে মেয়ে হোমায়রা ও রাজা বেশকিছুদিন আগে আমার কাছে এসেছিল, তারা তাদের বাবার সম্মানে চালু হওয়া সম্মাননা পদকে আমাকে ভূষিত করতে চায়। যদিও আমার শরীরটা এখন খুব খারাপ, জানিনা আদৌ আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব কী না। তবে আমার মন ভীষণ চাইছে অনুষ্ঠানটিতে আমি অংশগ্রহণ করি। বাকীটা আল্লাহ ভরসা। তবে আমি খুব খুশি যে হোমায়রা ও রাজা আমাকে স্মরণে রেখেছে।’

হোমায়রা বশির ও রাজা বশির বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আন্টি আমাদের দেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। আমার বাবাকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস রচনা অসম্ভব, ঠিক তেমনি শবনম আন্টিকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করা অসম্ভব। আমরা সত্যিই অনেক খুশি যে শবনম আন্টির হাতে বশির আহমেদ সম্মাননা’র আজীবন সম্মাননা তুলে দিতে পারছি। আমাদের যে কতটা ভালোলাগছে তা বুঝাতে পারব না। আমরা কৃতজ্ঞ যে আব্বুর নামের এই সম্মাননা অনুষ্ঠানটি সবার আন্তরিক সহযাগিতায় সুন্দরভাবে করতে পারছি ইনশাআল্লাহ।’

বশির আহেমদের কণ্ঠে জনপ্রিয় গানগুলো হচ্ছে অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ওগো প্রিয়তমা’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘যারে যাবি যদি যা’, ‘সজনীগো ভালোবেসে এত জ্বালা কেন বলো না’- ইত্যাদি।

পড়ুন:আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী জাইন আইফেলের একক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন ১৩ নভেম্বর

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন