ইনস্টাগ্রামে রিলস দেখেই টাকা আয়ের সুযোগ, আবেদন যেভাবে

সারাদিন কাজের পর বাড়িতে ফিরে আমাদের বেশিরভাগ সময় কাটে ফোন স্ক্রল করে আর রিলস দেখে। সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস দেখেই আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেই। এবার সেই অভ্যাস থেকেই আয় করার সুযোগ তৈরি করেছে ভারতের একটি প্রতিষ্ঠান। তারা এমন একজন কর্মী খুঁজছে, যার কাজই হবে সারাদিন রিলস দেখা আর ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে তা খুঁজে বের করা।

বিজ্ঞাপন

ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনফ্লুইশ’ এই ব্যতিক্রমী নিয়োগের উদ্যোগ নিয়েছে। পদের নাম দেওয়া হয়েছে ডুমস্ক্রলার (Doomscroller)। মূলত যিনি দীর্ঘ সময় ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করবেন আর রিলস দেখবেন, পাশাপাশি ভাইরাল বিষয়গুলোর খোঁজ রাখবেন, তিনিই হবেন এই পদের যোগ্য প্রার্থী।

দীপাবলি উপলক্ষে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে নিয়োগের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ভিডিওতে প্রতিষ্ঠানের এক কর্মী জানান, যারা সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাদের সেই অভ্যাসের জন্যই এবার অর্থ দিতে চায় তারা।

নির্বাচিত কর্মীকে নিয়মিত রিলস দেখতে হবে, নতুন ট্রেন্ড ও ভাইরাল ভিডিও শনাক্ত করতে হবে এবং সেসব বিষয়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাতে হবে।

এই চাকরিতে আগ্রহীরা ইনস্টাগ্রামের ‘গ্যাংসঅবস্টার্টআপ’-এ গিয়ে বায়োতে দেওয়া গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফরমে কয়েকটি প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন- প্রার্থীর নাম, ফোন নম্বর ও ঠিকানা। পাশাপাশি ফুলটাইম চাকরি নাকি ইন্টার্নশিপ করতে আগ্রহী, সেটিও উল্লেখ করতে হবে।

এ ছাড়া কোন পদে কাজ করতে চান, বর্তমানে কত বেতন পান আর নতুন চাকরিতে কত বেতন প্রত্যাশা করছেন, এসব তথ্যও চাওয়া হয়েছে। আবেদন সম্পন্ন করতে জীবনবৃত্তান্ত বা সিভি আপলোড করতে হবে।

আবেদনগুলো যাচাই-বাছাই করার পর যোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ভিডিওর মন্তব্যের ঘরে ‘হাই’ লিখেও আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে। উদয়পুরে বসবাসকারী প্রার্থীদের সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে আবেদনসংক্রান্ত লিংক পাঠানোর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানটির দাবি, ভিডিওটি ইতিমধ্যে তিন লাখেরও বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন।

ব্যতিক্রমী এই চাকরির খবর প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যেও বেশ সাড়া দেখা গেছে। অনেকেই কাজটিকে স্বপ্নের চাকরি হিসেবে উল্লেখ করেছেন। কেউ কেউ মজার ছলে জানিয়েছেন, এমন কাজের সুযোগ পেলে তারাও আগ্রহ নিয়ে আবেদন করবেন।

পড়ুন:মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন