জেলে লুতফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি কাতল মাছ।যার দাম হয়েছে- ৫৫ হাজার ২শত টাকা!
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরীঘাটের মাঝনদীতে জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী মো: চান্দু মোল্লা বলেন,বৃহস্পতিবার ভোরের দিকে কাতল মাছটি জেলে আমার দোকানে নিয়ে আসলে নিলামের মাধ্যমে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়ত থেকে প্রতি কেজি কাতল মাছ ২ হাজার ৪শত টাকা কেজি দরে জেলের কাছ থেকে মোট-৫৫ হাজার ২শত টাকায় মাছটি কিনে নিয়েছি।পরে কেজিতে একটু লাভ রেখে ঢাকার গুলশানে মোবাইল ফোনের মাধ্যমে কাতল মাছটি বিক্রি করে দিয়েছি।
পড়ুন:দিনাজপুরে বোচাগঞ্জে ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত
ইমি/
বিজ্ঞাপন


