রেকর্ড গড়ে বিদায় নিচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’: বঙ্গ-তে চলে এলো শেষ চ্যাপ্টার!

টানা ১৭ মাস ধরে নিয়মিত প্রচারিত হওয়া বাংলাদেশের দীর্ঘতম এবং সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ অবশেষে তার দীর্ঘ ও স্মরণীয় পথচলার ইতি টানতে যাচ্ছে। অগণিত হাসি, আড্ডা, আনন্দ আর কোটি কোটি দর্শকের নিখাদ ভালোবাসায় সিক্ত হয়ে পর্দা নামছে এই কালজয়ী সিরিজটির সিজন ৫ এর । পরিচালক কাজল আরিফিন অমির মেকিংয়ে এই হিট ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ – চ্যাপ্টার ১৭ (পার্ট A)’ এক্সক্লুসিভলি দেখা যাচ্ছে বঙ্গ (Bongo) অ্যাপ ও ওয়েবসাইটে।

কাবিলা, নেহাল, পাশা ভাই,আর হাবুর মতো প্রিয় চরিত্রগুলোকে বিদায় জানানো ভক্তদের জন্য সত্যিই অনেক আবেগের। গত ১৭টি মাস ধরে এই চরিত্রগুলো কেবল পর্দার ভেতরেই সীমাবদ্ধ ছিল না—তারা হয়ে উঠেছিল আমাদের প্রতিদিনের জীবনেরই অংশ। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে শুরু করে অফিসের চায়ের আড্ডায়, ক্লান্ত বিকেলে কিংবা মন খারাপের দিনে দর্শকদের মুখে হাসি ফুটিয়েছে এই ব্যাচেলর গ্যাং। একেকটি চরিত্রের সংলাপ আর পাগলামি মানুষের দৈনন্দিন কথাবার্তায় জায়গা করে নিয়েছিল। তাই শেষ মুহূর্তের সময়ে এসে প্রিয় মানুষগুলোকে আর নতুন গল্পে দেখা যাবে না ভাবতেই অগণিত ভক্তের হৃদয়ে তৈরি হচ্ছে এক গভীর শূন্যতা আর পুরনো স্মৃতির হাহাকার।

দর্শকদের আবেগ ও সুবিধার কথা ভেবে এই শেষ অধ্যায়টি Bongo-তে দুটি বিশেষ পার্টে মুক্তি দেওয়া হচ্ছে। প্রথম ৬টি পর্ব ইতিমধ্যেই মুক্তি পেয়েছে Bongo-তে, আর বাকি ৬টি পর্ব আসছে আগামী ২৬শে নভেম্বর।

আবেগঘন এই শেষ অধ্যায়টি যেন প্রতিটি ভক্ত সহজেই উপভোগ করতে পারেন, সেজন্য বঙ্গ নিয়ে এসেছে দারুণ অফার। যাদের ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর সিজন পাস আছে, তারা পুরো চ্যাপ্টারটি দেখতে পারবেন একদম ফ্রি-তে। আর নতুন দর্শকরা পুরো চ্যাপ্টারের ১২টি এপিসোড উপভোগ করতে পারবেন ৬০টাকার বদলে মাত্র ৫০ টাকায়!

সিজন-এর শেষ অধ্যায় নিয়ে নিজের অনুভূতি শেয়ার করে পরিচালক কাজল আরিফিন অমি বলেন, “আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জার্নিটা অবশেষে শেষ হলো। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য দর্শকদের কাছ থেকে আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা আসলে কোনো ভাষায় প্রকাশ করার মতো না। এই পুরো অর্জনটা সম্ভব হয়েছে কেবল আমার টিম এবং ব্যাচেলর পয়েন্ট পরিবারের প্রতিটি সদস্যের জন্য। আমি আমার টিম এবং দর্শকদের কাছে চিরকৃতজ্ঞ। সবসময় আমাদের এভাবেই আপনাদের ভালোবাসা ও সাপোর্টে রাখবেন। আমার সকল কাস্ট, ক্রু, স্পনসর, চ্যানেল এবং পার্টনারদের অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ ধন্যবাদ বঙ্গ (Bongo)-কে, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য।”

এই ঐতিহাসিক যাত্রার সমাপ্তি নিয়ে বঙ্গ-র ডিরেক্টর ও সিরিজটির প্রযোজক মুশফিকুর রহমান মনজু বলেন, “টানা ১৭ মাস ধরে একটি সিরিজকে দর্শকদের ভালোবাসার শীর্ষে ধরে রাখা বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাসে এক বিরল অর্জন। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি সফল প্রজেক্ট নয়, এটি আমাদের এবং বাংলাদেশের কোটি কোটি দর্শকের আবেগের জায়গা। কাজল আরিফিন অমি ও পুরো টিম যে নিষ্ঠার সাথে কাজটি করেছেন, প্রযোজক হিসেবে আমি তাতে ভীষণ গর্বিত। বিদায়ের এই মুহূর্তটি আমাদের সবার জন্যই আবেগের, তবে আমরা আনন্দিত যে দর্শকদের একটি স্মরণীয় সমাপ্তি উপহার দিতে পারছি।”
ব্যাচেলর গ্যাংয়ের বিদায়ি এই অধ্যায়ের রোমাঞ্চ, হাসি-কান্না আর শেষ মুহূর্তগুলো মিস না করতে এখনই চোখ রাখুন বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।

বিজ্ঞাপন

পড়ুন : হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক এখন অনিরুদ্ধের স্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন