ট্যালেন্টপুল বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করল ক্ষুদে শিক্ষার্থী নুসরাত জাহান ফারহা

শিক্ষাজীবনের শুরুতেই মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ক্ষুদে শিক্ষার্থী নুসরাত জাহান ফারহা। ট্যালেন্টপুল বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বজনদের মুখ উজ্জ্বল করেছে সে।

নুসরাত জাহান ফারহা রফিক রাজু ক্যাডেট স্কুলের কালিয়াকৈর শাখার নার্সারি শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ তার হাতে পুরস্কার তুলে দেয়। ছোট্ট বয়সে এমন কৃতিত্ব অর্জনে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

নুসরাত জাহান ফারহা কালিয়াকৈর উপজেলার বলিয়াদী গ্রামের টেঁকিবাড়ি এলাকার বাসিন্দা তানিয়া আক্তার বৃষ্টির বড় মেয়ে। তার এই সাফল্যে পরিবারের সদস্যরা আনন্দিত ও গর্বিত। স্বজনদের প্রত্যাশা, পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতেও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

এদিকে নুসরাতের এমন অর্জনে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার মামা মো. তুষার আহম্মেদ। তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, জীবনের প্রাথমিক পর্যায়েই এমন সাফল্য নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়। এই অর্জন তার আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সে যেন একজন আদর্শ, সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, মেধা, মনন ও নৈতিকতার সমন্বয়ে জীবনের প্রতিটি ধাপে এগিয়ে যাক নুসরাত। মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর ভবিষ্যৎ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

পরিবারের সদস্যরা জানান, নুসরাতের এই অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দের। তারা তার সুন্দর ভবিষ্যৎ ও শিক্ষাজীবনের প্রতিটি ধাপে আরও সাফল্য কামনা করেন।

শিক্ষাজীবনের শুরুতে অর্জিত এই সাফল্য নুসরাতের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন