ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত

ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আসামের কাজিরাঙার কাছে রংগাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, একটি মিনিবাস বোকাখাত থেকে নওগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় গাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে থেকে বাসের ভেতর মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছিল। এ কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তখন আশঙ্কা করা হয়েছিল।

দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা স্বপ্ননীল ডেকা আরও জানান, পার্কের কাছাকাছি এলাকায় চলাচলের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ উপেক্ষা করে মিনিবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। পুলিশের ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি একটি কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে, ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক শোকবার্তায় তিনি বলেন, কাজিরাঙায় এত মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে আসামের মানুষ তাদের পাশে রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মধ্যরাতে ইরানের বন্দরনগরীতে দফায় দফায় বিস্ফোরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন