করিনার পর এবার দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’, নতুন বিতর্কে ছবি ভাইরাল 

তারকাদের ফ্যাশন কখনো কখনো শুধু পোশাক কিংবা গয়নার মধ্যে সীমাবদ্ধ থাকে না, হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে কোনো সাজে ধর্মীয় প্রতীক বা পবিত্র বাণীর উপস্থিতি থাকলে তা নিয়ে শুরু হয় নানা বিতর্ক। এবার তেমনই এক আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি। করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পান্ডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে ভাইরাল হয়েছে দীপিকার ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবের সাজ।

বিজ্ঞাপন

মূল্যবান রত্ন ও আনকাট হিরায় তৈরি এই গয়নাটিতে ছিল আরবি ভাষায় লেখা ‘ফি আমানিল্লাহ’  বাক্যটি। যার অর্থ, ‘আল্লাহর হেফাজতে’।

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। সেই অনুষ্ঠানে তার পরনে ছিল ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা জমকালো গয়না। এর মধ্যে বিশেষ নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি মহারানি নেকলেস। মূল্যবান রত্ন ও আনকাট হিরায় তৈরি এই গয়নাটিতে ছিল আরবি ভাষায় লেখা ‘ফি আমানিল্লাহ’  বাক্যটি। যার অর্থ, ‘আল্লাহর হেফাজতে’।

২০২৬ সালের দীপাবলিতে করিনা কাপুর খান পরেছিলেন ৩০ ক্যারেটের একটি পান্নার পেনডেন্ট। তাতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। ডিজাইনার পুনিত বালানার তৈরি রুপালি গোটা পট্টি করা ও বেইজ রঙের পাগড়ির সঙ্গে এই গয়না পরেছিলেন অভিনেত্রী।

স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের সংগ্রহের অংশ। এটি তাদের রাজকীয় ভান্ডার থেকে এসেছে বলেও জানা যায়। কিন্তু গয়নায় পবিত্র ধর্মীয় আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি ওঠে। গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে করিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান বলে প্রতিবেদন প্রকাশিত হয়। তার অভিযোগ, ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহার ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।

দীপাবলিতে করিনা কাপুর খান পরেছিলেন ৩০ ক্যারেটের একটি পান্নার পেনডেন্ট। তাতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াতুল কুরসি।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরানো, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের মর্যাদা রক্ষার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে। বিতর্কের মধ্যেই ভোপালের কয়েকটি সংগঠন করিনার সমর্থনে কথা বলেছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করা হয়েছে বলে জানা গেছে। এদিকে করিনা ও রিয়া এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

পড়ুন:আট দিনেই ১ হাজার কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল ‘বাহুবলী ২’-এর রেকর্ড

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন