গোবিন্দের ঘনিষ্ঠ প্রকাশের পর ফের পরকীয়ার গুঞ্জন

বলিউড অভিনেতা গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জনের মধ্যেই নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী কমল রানি স্বর্ণকর। আসন্ন সিনেমা ‘রূপা’র প্রচারের জন্য গোবিন্দের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। আর সেই ছবিগুলো ঘিরেই আবারও চর্চা শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে। বিষয়টি নজর এড়ায়নি রাখি সাওয়ান্তেরও।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গোবিন্দের সঙ্গে নিজের কয়েকটি ছবি শেয়ার করেন কমল রানি। ছবিতে দুজনকে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। বেগুনি রঙের শাড়ি ও নজরকাড়া গয়নায় সেজেছিলেন কমল। অন্যদিকে সাদা ব্লেজার ও রোদচশমায় দেখা যায় গোবিন্দকে। ছবিগুলোর ক্যাপশনে কমল লেখেন, ‘রূপা’র কিছু সুন্দর মুহূর্ত।’

পোস্টের মন্তব্যের ঘরে চোখে পড়েছে রাখি সাওয়ান্তের প্রতিক্রিয়া। গোবিন্দের সঙ্গে কমলের সম্পর্ক নিয়ে আগে থেকেই সরব ছিলেন রাখি। এবার ছবিগুলোর নিচে একের পর এক রাগী পাখির ইমোজি দিয়েছেন তিনি।

এর আগে গোবিন্দ ও সুনীতার সম্পর্ক নিয়ে আলোচনার সূত্রপাত হয় ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে। গত ১৯ আগস্ট বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করেন সুনীতা। কয়েক দিন পর রাখির সঙ্গে প্রকাশ্যে ফোনে কথা বলার সময় তিনি দাবি করেন, গোবিন্দ ও কমল বিয়ের পরিকল্পনা করেছিলেন। যদিও এ বিষয়ে গোবিন্দ বা কমলের পক্ষ থেকে নতুন করে কোনো বক্তব্য আসেনি।

এদিকে কমলের সঙ্গে গোবিন্দকে বিমানবন্দরে দেখার পর সুনীতা তাকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেছিলেন। এর জবাবে প্রকাশ্যে এমন ভাষা ব্যবহারের সমালোচনা করেন গোবিন্দ। ১৯৮৭ সালের মার্চে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা। ১৯৮৮ সালে তাদের মেয়ে টিনার জন্মের পর বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে ১৯৯৭ সালে তাঁদের ছেলে যশবর্ধনের জন্ম হয়। দীর্ঘদিনের এই দাম্পত্যের নানা টানাপোড়েনের মধ্যেই নতুন ছবিগুলো ঘিরে আবারও প্রশ্ন উঠছে গোবিন্দ ও কমল রানির সম্পর্ক নিয়ে।

পড়ুন:আট দিনেই ১ হাজার কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল ‘বাহুবলী ২’-এর রেকর্ড

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন