পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

পঞ্চগড়ে সরকারি প্রকল্পের কাজ বাস্তবায়নে নিম্নমানের পণ্য, পরিমানে কম, নামমাত্র কাজ ও ঠিকাদারের নামে দেখিয়ে নিজে কাজ বাস্তবায়ন করে লাখ লাখ টাকা বিল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে, সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান ও চাকলাহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলামের
বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলেন, এতদিনের অনিয়ম দূর্নীতি কি সহজে শেষ হয়। প্রকল্পগুলো ইউপি সদস্যদের দিয়ে বাস্তবায়ন করানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। আবার কোথাও নির্ধারিত পরিমাণ কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। এতে একদিকে যেমন সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে সংশয় দেখা দিয়েছে, অন্যদিকে উন্নয়ন বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
জানা যায়, উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি ২০২৫-২০২৬ অর্থ বছরে কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদে ১৪ লাখ ২৬ হাজার ১০০ টাকা বরাদ্দ হয়। এতে ২ টি ইউড্রেনে ৩ লাখ,শহীদ মিনার নির্মাণ ১ লাখ ৬৯ হাজার ৪০০,শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ সাড়ে ৪ লাখ, স্কুলে ফ্লোরমেট সরবরাহ ৩ লাখ ৫৭ হাজার ৪০০ ,কালভার্ট নির্মাণে ১ লাখ ৪৯ হাজার ৩০০ টাকার স্ক্রীম গ্রহণ করা হয়।
একই অর্থ বছরে পরিষদের এক শতাংশ খাতের আওতায় ১০ লাখ ৬০ হাজার টাকায় ৬ টি স্ক্রীমে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। নিয়মানুযায়ী আরএফকিউ করে মেসার্স লাবিবা ট্রেডার্সকে ঠিকাদারি প্রতিষ্ঠান দেখানো হলেও বাস্তবায়ন করে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্লোরমেট ৩ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দে, ৫ হাজার ৯১৩ স্কয়ার ফুট দেওয়ার কথা কিন্তু পরিষদের নথিপত্র ও সরজমিনে দেখা গেছে, ১২ টি বিদ্যালয়ে ৩ হাজার ৯৪৬ স্কয়ার ফুট বিতরণ করা হয়েছে। সাড়ে ৪ লাখ টাকায় ৪৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। যার দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা জোড়া কিন্তু উঁচু বেঞ্চ ৪ ফুট নিচু বেঞ্চ ৫ ফুট বিতরণ করা হলেও যার বাজার মূল্য ৩ হাজার ৩০০ থেকে ৫০০ টাকা।তারপরও কুচিয়ামোড় বান্দেরপাড়া ইবতেদায়ী মাদ্রাসায় বেঞ্চ দেওয়া হয়নি। কুচিয়ামোড় উত্তরপাড়া ব্রীজের দুপাশে মাটি ভরাট বাবদ ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও স্থানীয় জহিরুল বলেছেন দুই দফায় ১৩ টলি মাটি ভরাট করা হয়েছে। ঠুনিরডাঙ্গা ও বৈরাগীপাড়ায় দুইটি ইউড্রেনে ৩ লাখ বরাদ্দ। স্থানীয়রা বলছে একটি ইউড্রেনে সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করা হয়েছে।
ঠুনিরডাঙ্গা ইউড্রেন বাস্তবায়ন করছে ইউপি সদস্য রবিউল ইসলাম, তিনি দেড় লাখ বরাদ্দের ১ লাখ ২ হাজার টাকা পেয়েছেন বলে জানান।আর কোন টাকা দেওয়া হয়নি তাকে।
কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন,আমি যে কাজগুলো করেছি ভাল হয়েছে।মাদ্রাসা সংস্কার ও ব্রীজে সংযোগ সড়কে মাটি ভরাট করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি ও পিবিজি ২০২৫-২০২৬ অর্থ বছরে চাকলাহাট ইউনিয়ন পরিষদে ১২টি স্কীমে ২৫ লাখ ৬৬ হাজার ৬ শত বরাদ্দ হয়। এসব প্রকল্প নিম্নমানের পন্য সামগ্রি ব্যবহার, লোক দেখানো অপ্রয়োজনীয় প্রকল্প ও নিম্নমানের পন্য সরবরাহ করে প্রকল্পের টাকা আত্মসাত করার অভিযোগ করেছেন সাধারণ মানুষ। চাকলাহাট ইউনিয়নে ইউড্রেন ৬টিতে বরাদ্দ ৯ লাখ ৭২ হাজার, ১টি ইউড্রেনে বরাদ্দ ১ লাখ ৬২ হাজার টাকা কিন্তু প্রতিটি ইউড্রেনে ৩০/৪০ হাজার টাকার বেশি খরচ করেনি। স্কুলের জন্য উঁচু নিচু বেঞ্চ ১ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ প্রতি জোড়া বেঞ্জ ১০ হাজার টাকা দেখালেও প্রতি জোড়া বেঞ্চ বর্তমান বাজারে ৩ থেকে সারে তিন হাজার টাকায় পাওয়া যায়।

ঐ ইউনিয়নের পাঞ্জিয়ার পাড়া কহরুর হাট শিশু কানন কিন্ডান গার্ডেন স্কুলের পাশে সরকারি টাকায় অপ্রয়োজনীয় গোল চত্বরে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মান করতে ব্যয় দেখানো হয়েছে ১লাখ ৬২ হাজার টাকা এ প্রকল্পে ও ৬০/৭০ হাজারের বেশি খরচ করেনি।৭নং ওয়ার্ডে দেউনিয়া পাড়ায় প্লাস্টিকের পাইপ ও ইটের সার্কেল বরাদ্দ ১লাখ ৬৩ হাজার টাকা এখানেও ৫০/৬০ হাজারের বেশি খরচ করেনি, ৬নং ওয়ার্ডে পুকুরের গাইড ওয়াল নির্মাণে ১ লাখ ৬২ হাজার, মাদরাসায় বাউন্ডারি নির্মাণে ৫ লাখ, ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্লোর ম্যাড সরবরাহ ৪লাখ ৪৪ হাজার ৪ শত টাকা বরাদ্দ।
ফ্লোর ম্যাড পরিমানে কম নিম্নমানের পন্য, ফ্লোর ম্যাড কিনে তিন গুন দাম দেখিয়ে শুধু স্কুলের সংখ্যা দিয়ে লোপাট করা হয়েছে সরকারি বরাদ্দের টাকা।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম

জানান, প্রকল্পের ব্যয় কত হবে সেটা উপজেলা ইঞ্চিনিয়ার অফিস নির্ধারণ করেন এবং তারা শতভাগ কাজ বুঝে নেয়, যদি সমস্যা হয় তাহলে তাদের কে বলেন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পড়ুন:শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন