ময়মনসিংহ ৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেছেন, শিক্ষা মানে শুধু একটি সার্টিফিকেট অর্জন নয়। প্রকৃত শিক্ষা একজন মানুষকে সচেতন, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে।
শনিবার সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু। এসময় কলেজ গভর্ণিং বডির সভাপতি আব্দুর রাজ্জাকসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
পড়ুন : সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর


